প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হুতি বিদ্রোহীরা ইয়েমেনের আকাশে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করার দাবি জানিয়ে ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে।
একটি বিবৃতিতে হুতিরা উল্লেখ করেছে যে, ইয়েমেনের মধ্য-পশ্চিমাঞ্চলীয় মারিব গভর্নরেটে অভিযান চলাকালীন নিজেদের তৈরি সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমানটি ধ্বংস করা হয়।
ভিডিওতে দেখা যায়, একটি ক্ষেপণাস্ত্র ফাইটার জেটের উপর আঘাত হানছে এবং পরে মরুভূমিতে বিমানের ধ্বংসাবশেষ পরিদর্শন করতে হুতি যোদ্ধাদের দেখা যায়। এক পর্যায়ে, সৌদি পতাকার প্রতীক এবং ‘৫৫৩৯’ শনাক্তকরণ নম্বরসহ বিমানের একটি লেজের অংশও তারা তুলে ধরেন।
সিএনএন জানিয়েছে, প্রচারিত ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে, সৌদি আরব সরকারের পক্ষ থেকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে মার্কিন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ও সামরিক বিশ্লেষক সেড্রিক লেটন ভিডিওর ধ্বংসাবশেষ দেখে জানান, সেখানে থাকা চিহ্নগুলো সৌদি বিমানবাহিনীর এফ-১৫ যুদ্ধবিমানের সঙ্গেই মেলে।
এফ-১৫ বিমানটি ভূপাতিত হওয়ার ঘটনা এমন এক সময়ে ঘটেছে, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে। কয়েক বছর ধরে গৃহযুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনে, সম্প্রতি হুতিরা সৌদি সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়াই আরও তীব্র করেছে। গত সপ্তাহে তারা লোহিত সাগরের একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী ও কৌশলগত দ্বীপ দখল করে, যা আগে হরমুজ প্রণালির বিকল্প হিসেবে সৌদি তেল রপ্তানির নিরাপদ পথ হিসেবে ব্যবহৃত হত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন