প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্ববিখ্যাত যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম ‘ফিউচার লার্ন’ বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের ওপর অনলাইনে কোর্স করার সুযোগ প্রদান করে। এই কোর্সগুলো সম্পূর্ণ বিনামূল্যে করা সম্ভব। শিক্ষার্থীরা সরাসরি পূর্ণকালীন ডিগ্রি প্রোগ্রামে ভর্তি না হলেও, কোর্সগুলোর মাধ্যমে একাডেমিক ও পেশাগত বিষয়ের ওপর জ্ঞান এবং দক্ষতা অর্জনের সুযোগ পান।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের প্ল্যাটফর্মে প্রায় ৫৫টি অনলাইন কোর্স উপলব্ধ রয়েছে। সাধারণত, এই কোর্সগুলোর মেয়াদ দুই থেকে আট সপ্তাহের মধ্যে হয়ে থাকে। শিক্ষার্থীরা সপ্তাহে প্রায় দুই থেকে পাঁচ ঘণ্টা সময় ব্যয় করে কোর্সগুলো সম্পন্ন করতে পারেন। তাদের সুবিধা অনুযায়ী, বিভিন্ন কোর্সে শিক্ষানবিশ ও পেশাজীবীদের জন্য পৃথক ধরনের শেখার সুযোগ রয়েছে।
অনলাইন কোর্সগুলো
কোর্সগুলোর মধ্যে রয়েছে ইংলিশ গ্রামার ফর টিচার্স, গ্লোবাল এডুকেশন ফর টিচার্চ এবং ইনট্রোডাকশন টু ব্লকচেইন টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লিকেশন্স। বিশেষায়িত দক্ষতা অর্জনের জন্য ‘এক্সপার্ট ট্র্যাক’ও রয়েছে। এর মধ্যে ‘লাইফ অন মার্স, আর্থ অ্যান্ড বেয়োন্ড’ এক্সপার্ট ট্র্যাক-এ পাঁচটি কোর্স অন্তর্ভুক্ত রয়েছে।
ভর্তির প্রক্রিয়া
প্রার্থীকে প্রথমে FutureLearn প্ল্যাটফর্মে ইউসিএলের কোর্সগুলো ভালোভাবে পর্যালোচনা করতে হবে। এরপর পছন্দ অনুযায়ী কোর্স নির্বাচন করে বিষয়বস্তু, মেয়াদ, সাপ্তাহিক পড়ালেখার সময় এবং বিনামূল্যে বা পেইড―কেমন অ্যাকসেস দেয়া হচ্ছে, সেটি যাচাই করতে হবে। প্রয়োজনে FutureLearn-এ একটি অ্যাকাউন্ট তৈরি করে কোর্সে এনরোল করা যাবে।
আবেদনের সময়সীমা ও প্রক্রিয়া
সাধারণত এসব কোর্সে আবেদনের জন্য কোনো নির্দিষ্ট সামগ্রিক সময়সীমা নেই। তবে কোর্সভেদে ভর্তি ও শুরুর তারিখ পরিবর্তিত হতে পারে। তাই নিবন্ধনের আগে প্ল্যাটফর্মের সংশ্লিষ্ট কোর্স পেজ থেকে হালনাগাদ তথ্য দেখে নেয়া উচিত। আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন