প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন মারা গেছেন। দুর্ঘটনায় আহত হয়েছে ৭ জন। এর মধ্যে রয়েছে বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় আজমিরীগঞ্জ উপজেলার জলসূখা ব্রিজের এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত দুই জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আঞ্চলিক সড়কে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারানোয় সংঘর্ষের সৃষ্টি হয় ধুলীয়াখাল পয়েন্টে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আশঙ্কাজন অবস্থায় দুই জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, দুপুরে সদর উপজেলার ধুলিয়াখাল পয়েন্টে ব্যাটারি চালিত টমটম এবং বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। ধুলিয়াখাল পয়েন্ট এলাকায় দ্রুতগতিতে চলাচলের সময় টমটম এবং মর্ডান পরিবহনের বাসটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে টমটমটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আরও পাঁচজন আহত হয়।
এছাড়া, দিনে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় যাত্রীবাহী একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক মো. আলমগীর মিয়া (৪০) প্রাণ হারান। এ ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হন।
পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি বাস আউশকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালক আলমগীর মিয়ার মৃত্যু হয়। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন