প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হোসেনের কাছে বিভিন্ন প্রকল্পের বাজেট ও ব্যয়ের তথ্য চাওয়াকে কেন্দ্র করে সাংবাদিক ইমরান মুন্সীকে মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজাপুর-কাঁঠালিয়া এলাকার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মিতুর নাম উল্লেখ করে এবং কাঁঠালিয়া থানার ওসি নাছের রায়হানের মাধ্যমে মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তি।
এ ঘটনায় সরকারি প্রকল্পের তথ্য চাওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
*অভিযোগের সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে শিগগিরই মানববন্ধন কর্মসূচি আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।*
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন