প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁর রাণীনগরে শতাধিক শিক্ষার্থীদের মাঝে আম, জাম, কাঁঠাল, মেহগনি এবং পেঁপে গাছের চারা বিতরণ করা হয়েছে। এক সাথে গ্রামের বৃত্তিপ্রাপ্ত এবং মেধাবী ১১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাব ও গ্রামবাসীর আয়োজনে কসবাপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে চারা বিতরণ এবং সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাবের সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফরিদ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাদপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমান এবং কালীগ্রাম ইউনিয়ন শাখা প্রবাসী ঐক্য পরিষদের সমন্বয়ক সিরাজুল ইসলাম।
এছাড়াও ক্লাবের সদস্য আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক মন্ডল, বাবু সরদার, দিলবর রহমান, নজরুল ইসলাম, রহেদ ফকির এবং হাফিজুল মন্ডলসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানিয়েছেন, গ্রামের শিক্ষার্থীদের লেখা পড়ায় উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে মাদক মুক্ত সমাজ গড়তে এবং মোবাইল আসক্তি থেকে বিরত রাখতে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতার প্রতি গুরুত্বারোপ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন