প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ টি-টোয়েন্টি লিগের (সিএফএল) চারটি সেমিফাইনালিস্ট নিশ্চিত হয়েছে। ২২ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাব, এনএইচটি স্পোর্টস, রাইয়ান স্পোর্টস এবং আম্বিয়া স্পোর্টস।
২৬ অক্টোবর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে আম্বিয়া স্পোর্টসের কাছে ৮ উইকেটে পরাজিত হয় বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাব। তবে, এই পরাজয়ের পরেও টেবিলের শীর্ষে থেকে সেমি-ফাইনালের জন্য নিজেদের জায়গা নিশ্চিত করে বাকলিয়া।
এই ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার গ্রহণ করেন আম্বিয়া স্পোর্টসের এসএম তওসিফ। পুরস্কারটি তুলে দেন বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর জাহিদ রেজা বাবু।
বাকলিয়ার দেওয়া ১১৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে তওসিফ ৪৯ বলে ৫টি করে ৫ ছক্কা মেরে ৬৮ রানে অপরাজিত থাকেন।
২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে দুটি সেমি-ফাইনাল, যেখানে মুখোমুখি হবে বাকলিয়া ও এনএইচটি এবং রায়ান স্পোর্টস ও আম্বিয়া স্পোর্টস। এই দুই বিজয়ী দল ৩০ অক্টোবর ফাইনালে শিরোপা জয়ের জন্য লড়াই করবে।
এটি উল্লেখযোগ্য যে, চট্টগ্রামের স্থানীয় ক্রিকেটারদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবং মাঠে প্রতিযোগিতামূলক ক্রিকেটের আমেজ ফিরিয়ে আনতে ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ টি-টোয়েন্টি ক্রিকেট লিগ (সিএফএল) ২০২৬’ আয়োজন করা হচ্ছে। স্পোর্টিফাই ইভেন্টস-এর সার্বিক আয়োজনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন