প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের উড়িষ্যা রাজ্যে খাবারের অভাবে এক ব্যক্তি রাস্তায় পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেয়েছেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গাড়ির ধাক্কায় মৃত একটি কুকুরের মাংস ছিঁড়ে খেতে দেখা যায় ভবঘুরে এক যুবককে। শুক্রবার রাত ৯টা ১০ থেকে ৯টা ১৫ মিনিটের মধ্যে সম্বলপুর শহরের মানেশ্বর চক এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকটি খাবারের সন্ধানে পাশের একটি হোটেলে গিয়েছিলেন। কিন্তু তিনি নিজের কথা পরিষ্কারভাবে বলতে পারছিলেন না। হোটেলের কর্মীরা তার অস্পষ্ট কথা বুঝতে না পারায় তিনি সেখানে কিছু না খেয়েই চলে যান। এরপর খাবার খুঁজতে খুঁজতে মানেশ্বর চকের কাছে হাইওয়ের ধারে গাড়ির ধাক্কায় মৃত একটি কুকুর পড়ে থাকতে দেখেন। যুবকটি রাস্তার মাঝখানে বসে কুকুরের কাঁচা মাংস ও নাড়িভুঁড়ি ছিঁড়ে খেতে শুরু করেন। পথচারীরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান। অনেকেই তাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু যুবক কারও কথায় কান না দিয়ে খেতে থাকেন।
যুবকের শারীরিক অবস্থা এবং অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়দের ধারণা, তিনি বেশ কয়েক দিন ধরে অভুক্ত ছিলেন। এছাড়া, তিনি মানসিক ভারসাম্যহীনও হতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি।
এই ঘটনার প্রেক্ষাপটে স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এটি শুধু একটি ভয়াবহ দৃশ্য নয়, বরং সমাজের সেই সব আশ্রয়হীন ও দরিদ্র মানুষের করুণ বাস্তবকে তুলে ধরেছে, যারা ন্যূনতম খাবার ও পরিষেবা ছাড়াই জীবনযাপন করছেন।
সূত্র: এই সময় অনলাইন
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন