প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীর উদ্যোগের মাধ্যমে গাজার শিশুদের জন্য ১ লাখ পাউন্ডেরও বেশি তহবিল সংগ্রহ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য প্রকাশ করেছেন।
এই অর্থটি গাজার অসহায় শিশুদের চিকিৎসার কাজে ব্যবহার করা হবে। বিশেষ করে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরের কাজে এই অর্থ ব্যয় করা হবে।
হামজা চৌধুরী জানিয়েছেন, এই উদ্যোগের সফলতা অর্জনে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, অর্থ প্রদান করেছেন এবং সহযোগিতা করেছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন নুজুম স্পোর্টসকে, যেটি এই আয়োজন বাস্তবায়নে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছে।
সংগৃহীত অর্থটি ‘চিলড্রেন নট নাম্বার্স’ নামের একটি সংস্থার কাছে যাবে। এই প্রতিষ্ঠান গাজায় শিশুদের জন্য জরুরি সহায়তা প্রদান করে। সংস্থাটির মাধ্যমে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা করা হবে।
যদিও এই উদ্যোগ সফল হয়েছে, হামজা মনে করেন, গাজার শিশুদের দুর্ভোগের তুলনায় এই সহায়তা খুবই সামান্য। তিনি আরও উল্লেখ করেছেন যে, অনেক কিছু করার প্রয়োজন রয়েছে। তার মতে, ছোট উদ্যোগও মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে।
পোস্টের শেষাংশে হামজা ফিলিস্তিনের মানুষের জন্য প্রার্থনা করেছেন। তিনি তাদের কষ্ট দূর করার পাশাপাশি শক্তি, ধৈর্য এবং স্থায়ী শান্তির কামনা করেছেন বাংলাদেশের এই ফুটবলার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন