প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন মন্তব্য করেছেন যে, শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। তরুণদের ইভ টিজিং, কিশোর গ্যাং এবং মাদকের মতো সামাজিক সমস্যা থেকে রক্ষা করতে খেলাধুলার চর্চা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় বাগেরহাটের ফকিরহাট কাজি আজহার আলী কলেজ মাঠে আট দলীয় আট্টাকী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আট্টাকী যুব সংঘ ক্লাবের আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। সভাপতিত্ব করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শেখ তানভীর ইসলাম লিমন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, টুর্নামেন্টের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. মুশফিকুজ্জামান রিপন এবং শেখ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সভাপতি মোল্লা সাইদুর রহমান জয়।
উদ্বোধনী খেলায় ঢাকা লিখন ইলেভেন স্টার ফুটবল এবং নৈহাটী সান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। নির্ধারিত খেলা শেষে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে জয়ী হয় নৈহাটী সান স্পোর্টিং ক্লাব।
খেলা পরিচালনা করেন মো. মিরাজ সরদার। সহকারী হিসেবে ছিলেন জসিম উদ্দিন ও তানভীর ইসলাম। ধারাভাষ্য দেন আবুল হাসনাত রিপন এবং অবসরপ্রাপ্ত সার্জেন্ট জলিল। খেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন