প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকায় এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার ‘বড় হুজুর’ মাওলানা আবুল কালামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরপাড়া গ্রামের একটি মাদরাসায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই মাদরাসার এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে মাওলানা আবুল কালামের বিরুদ্ধে। এই খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী ও তার অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে স্থানীয়রা মাদরাসায় জড়ো হতে শুরু করে।
একপর্যায়ে উত্তেজিত জনতা মাদরাসার ভেতর মাওলানা আবুল কালামকে অবরুদ্ধ করে রাখে এবং তাকে মারধর করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়।
এ ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, একজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ ওঠায় বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত হওয়া জরুরি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই মাদরাসা শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তের পরই ঘটনার প্রকৃত সত্যতা জানা যাবে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন