প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাপানের হোক্কাইডোতে একটি এক্সপ্রেস ট্রেনের সামনের বগি ভাল্লুকের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় ট্রেনের ৩২ জন যাত্রী ও কর্মীর মধ্যে কেউ হতাহত হননি।
শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে হোক্কাইডোর উত্তরাঞ্চলে তেশিও-নাকাগাওয়া এবং তোইকামবেতসু স্টেশনের মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান জেআর হোক্কাইডো এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, চার বগির ‘সারোবেতসু লিমিটেড এক্সপ্রেস’ ট্রেনটি হোক্কাইডোর উত্তরাঞ্চলীয় শহর ওয়াক্কানাইয়ের দিকে যাচ্ছিল। ট্রেনটি চলাকালীন একটি ভাল্লুকের সঙ্গে ধাক্কা লাগে, যার ফলে সামনের বগিটি রেললাইন থেকে ছিটকে যায়।
দুর্ঘটনার পর যাত্রী ও ট্রেনের কর্মীরা রাতভর ট্রেনের ভেতরেই অবস্থান করেন। শনিবার সকালে তাঁদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য ঘটনাস্থল থেকে ট্যাক্সিতে করে বের করা হয়।
দুর্ঘটনার ফলস্বরূপ, শনিবার ওয়াক্কানাই থেকে ওতোইনেপ্পু পর্যন্ত প্রায় ১৩০ কিলোমিটার রেলপথে সকল ট্রেন চলাচল বাতিল করে কর্তৃপক্ষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন