প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের ২০২১ সালের ৬ জানুয়ারির পুরোনো সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। ওই ঘটনায় ট্রাম্পের প্রতি প্রকাশ্যে তার প্রবল সমর্থনের প্রমাণ পাওয়া গেছে বলছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সিএনএনের করা পর্যালোচনায় দেখা যায়, ২০২১ সালের ৬ জানুয়ারি হার্প এক দিনের মধ্যে ১৫০টির বেশি বার্তা প্রকাশ করেছিলেন। সেই সময়কালে তার দেওয়া বার্তাগুলোতে তিনি রিপাবলিকানদের ট্রাম্পের পক্ষে লড়াই করার আহ্বান জানান এবং ২০২০ সালের নির্বাচনে কারচুপির ট্রাম্পের অভিযোগকে সমর্থন জানিয়েছেন।
ওই সময় হার্পের বয়স ছিল ২৯ বছর। তিনি ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কের উপস্থাপক ছিলেন এবং ট্রাম্পের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নিজের পরিচয় দিয়েছিলেন।
ট্রাম্পের পক্ষে প্রকাশ্যে আগ্রাসী ছিলেন হার্প। সিএননের পর্যালোচনা বলে, ৬ জানুয়ারিতে ট্রাম্পের সমর্থকদের ‘দেশপ্রেমিক’ হিসেবে উল্লেখ করেছিলেন হার্প। ট্রাম্পের ভাষণের মধ্যে তিনি একাধিকবার তাঁর পক্ষে লড়াই করার আহ্বান জানান। পাশাপাশি, ট্রাম্পের বক্তব্য অনুসরণ করে নিজের বিভিন্ন বার্তা প্রকাশ করেন।
হার্প রুডি জুলিয়ানির একটি বক্তব্যও প্রচার করেছিলেন। জুলিয়ানির বক্তব্যে ওই দিন ‘যুদ্ধের মাধ্যমে বিচার’ করার কথা বলা হয়েছিল। পরবর্তী সময়ে তার আইনজীবীরা বলেন, বক্তব্যটি ছিল অতিরঞ্জিত এবং সহিংসতার আহ্বান করা হয়নি।
ক্যাপিটল ভবনে ট্রাম্পের সমর্থকদের হামলার পরও হার্প বিভিন্ন বার্তা প্রকাশ করতে থাকেন। তিনি হামলাকারীদের ট্রাম্পের সমর্থক নয় বলে দাবি করেন এবং হামলাকারীদের মধ্যে অ্যান্টিফা সদস্যরা ঢুকে পড়েছে—এমন ভিত্তিহীন দাবিও ছড়িয়ে দেন। পরে তিনি ট্রাম্পের সমর্থকদের আহ্বান জানিয়ে বলেন যে, হামলাকারীদের বাড়ি ফিরে যেতে হবে।
হার্পের আনুগত্যের বার্তা কংগ্রেসে ২০২০ সালের নির্বাচনের ফল অনুমোদনের প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার পরও তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের বিভিন্ন বক্তব্য প্রচার করেন। নির্বাচনের ফল নিয়ে আপত্তি জানানোর জন্য কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতার প্রশংসাও করেন।
পরদিন ট্রাম্প নতুন প্রশাসন ক্ষমতায় আসবে বলে প্রকাশ্যে স্বীকার করার পরও হার্প তার বার্তা প্রচার করেন। এর কিছুক্ষণ পর তিনি ট্রাম্পের প্রতি ভালোবাসা এবং আনুগত্য প্রকাশ করেন।
সিএনএনের পর্যালোচনায় দেখা গেছে, ট্রাম্পের নির্বাচনে পরাজয় না মানার বক্তব্যকে সমর্থন হার্প ৬ জানুয়ারির আগেও প্রকাশ্যে দেখিয়েছিলেন। ২০২০ সালের নির্বাচনের পর তিনি জো বাইডেনের জয়কে ‘অভ্যুত্থান’ হিসেবে অভিহিত করেছিলেন এবং ৬ জানুয়ারি উপলক্ষে সমর্থকদের ট্রাম্পের পক্ষে লড়াই করার আহ্বান জানিয়েছিলেন।
বর্তমানে নাটালি হার্প ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের একজন ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছেন। এতকাল আড়ালে থাকলেও সম্প্রতি ডেমোক্র্যাট সিনেটর জন অসফ ট্রাম্পের বিরুদ্ধে বলা একটি বক্তব্যে হার্পের নাম উল্লেখ করেন।
এরপর ট্রাম্পের প্রতি হার্পের আনুগত্য প্রকাশের পুরনো কিছু চিঠিও প্রকাশ্যে আসে। সিএনএনের পর্যালোচনা জানাচ্ছে, ট্রাম্পের প্রতি তাঁর প্রকাশ্য সমর্থনের ইতিহাস অন্তত ২০১৬ সাল থেকে। এমনকি ২০১৯ সালে ট্রাম্পের অভিশংসনের সময়ও তিনি বাইবেলের উদ্ধৃতি দিয়ে তাঁর পক্ষে অবস্থান নেন।
হার্পের এসব পুরোনো বার্তা নিয়ে মন্তব্য জানতে সিএনএন তার সঙ্গে যোগাযোগ করলেও তিনি এবং হোয়াইট হাউস কোনো মন্তব্য করেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন