প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ প্রথমবার ২০২১ সালে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে অংশগ্রহণ করেছিল। এবার তারা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে। পাকিস্তান দল টুর্নামেন্ট থেকে তাদের নাম প্রত্যাহার করে নেওয়ার ফলে বাংলাদেশ হকি দলের জন্য চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী ২৭ অক্টোবর ভারতের জলন্ধরে চ্যাম্পিয়নস ট্রফির আসর শুরু হবে। হকি দল আজ দুপুর ১২টায় ভারতের উদ্দেশে রওনা হবে। বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো লড়াই করার প্রত্যয়ে মাঠে নামবে।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ সহ, স্বাগতিক ভারত, চীন, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া অংশগ্রহণ করবে। উদ্বোধনী দিন ২৭ অক্টোবর বাংলাদেশ স্বাগতিক ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে। ২৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে জাপান। ৩০ অক্টোবর মালয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামবে দলটি। এরপর ১ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ২ নভেম্বর চীনের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। এশিয়ার শীর্ষ হকি দলগুলোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার লক্ষ্যে জিমি-আশরাফুলরা মাঠে নামবেন।
বাংলাদেশ হকি দল
আশরাফুল হক শাদ, বিপ্লব কুজুর, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, সোহানুর রহমান সবুজ, হোজাইফা হোসেন, রোমান সরকার, তায়েব আলী, খালেদ মাহমুদ রাকিন, মো. আবদুল্লাহ, রাকিবুল হাসান (রকি), পুষ্কর খিসা মিমো, ফারহাদ আহমেদ শিতুল, মাহবুব হোসেন, ওবায়দুল হোসেন জয়, আশরাফুল ইসলাম, আবেদ উদ্দিন ও রাসেল মাহমুদ জিমি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন