প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘সরকার চাইলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ’—এমন মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
তিনি সোমবার সকালে রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন।
আইজিপি বলেন, শান্তিতে বসবাসের জন্য পুলিশের ভূমিকা অপরিহার্য। আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজন হলে পুলিশ ক্রসফায়ার করতেও দ্বিধা করবে না।
আলী হোসেন ফকির আরও বলেন, ‘পুলিশ যখন বলপ্রয়োগ করে, তখন এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার যখন নিষ্ক্রিয় থাকে, তখন দুর্বল বলে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে কার্যকরভাবে দায়িত্ব পালনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।’
তিনি উল্লেখ করেন, ‘সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আইন ও সংবিধান অনুযায়ী কাজ করতে হবে। পুলিশ সদস্যদের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাহিনীর কোনো সদস্য অপরাধ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা উচিত।’
আইজিপি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করতে হবে। গুজব ও মিথ্যা তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হয়ে প্রকৃত ঘটনা যাচাই করা জরুরি।’
তিনি জানান, গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন