প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাবেল-মানদেব প্রণালির নিকটবর্তী অঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে অন্তত সাতজন হুথি যোদ্ধা নিহত হয়েছেন, যার মধ্যে এক শীর্ষ কমান্ডারও রয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ইয়েমেন সরকারের পক্ষ থেকে বার্তা সংস্থা আনাদোলু জানায়, এই ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
ইয়েমেনের তথ্য উপমন্ত্রী আবদুলবাসিত আল-কায়েদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি বার্তা প্রকাশ করে জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কাহবুব ফ্রন্টে এই রক্তক্ষয়ী সংঘর্ষটি সংঘটিত হয়। সংঘর্ষে হুথি বাহিনীর শীর্ষ কমান্ডার ফিরাক মহসিন আল-আসার এবং তাঁর সঙ্গে থাকা ছয়জন সহযোগী প্রাণ হারান।
এই ঘটনার পর হুথি কর্তৃপক্ষের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। তবে গোষ্ঠীটির অনুসারী কর্মী ও সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই শীর্ষ সামরিক নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন। যদিও তাঁরা কখন বা কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
কাহবুব এলাকা পাহাড়ি অঞ্চলে অবস্থিত এবং এখান থেকে বাবেল-মানদেব প্রণালিটি স্পষ্ট দেখা যায়। আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য অত্যন্ত সংবেদনশীল এই পথটির নিয়ন্ত্রণ নিয়ে গত কয়েকদিন ধরে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াই চলছে।
২০১৪ সালে হুথিরা রাজধানী সানাসহ বিভিন্ন এলাকা দখল করে নেওয়ার পর থেকেই ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে, যা মাঝে কিছুদিন শান্ত থাকলেও সম্প্রতি আবারও চরম আকার ধারণ করেছে।
সূত্র: মিডলইস্ট মনিটর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন