প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ দূতাবাস রিয়াদে সৌদি প্রবাসীদের সাদা কাগজে সই বা টিপসই দেয়ার সময় সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছে।
বুধবার (২৪ জুন) দূতাবাসের কাউন্সেলর মো. মেহবুব জামানের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ বিষয়ে উদ্দেশ্য করে সতর্কতা তুলে ধরা হয়েছে।
এতে বলা হয়েছে, সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিদের জন্য জানানো হচ্ছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধে কিংবা নির্দেশনায় সাদা কাগজে স্বাক্ষর দেয়া কিংবা টিপসই দেয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হচ্ছে।
এ ধরনের অসতর্কতা অসাধু ব্যক্তি বা চক্রের মাধ্যমে বিভিন্ন আর্থিক প্রতারণা, জাল দলিল-পত্র প্রস্তুত, অবৈধ লেনদেন অথবা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির অনাকাঙ্ক্ষিতভাবে ফৌজদারি মামলা, আর্থিক ক্ষতি, জেল-জরিমানা কিংবা অন্যান্য আইনগত শাস্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে।
এ অবস্থায়, কোনো লিখিত কাগজপত্র বা ডকুমেন্টে স্বাক্ষর কিংবা টিপসই দেয়ার আগে তার বিষয়বস্তু সম্পূর্ণরূপে বুঝে নেয়ার এবং যাচাই করার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য সৌদি প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে দূতাবাস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন