প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৩ অক্টোবর, ২০২৬ : ফেনীর প্রবীণ আয়কর আইনজীবী ও বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র সাব এডিটর তানভীর আলাদিনের পিতা কাজী গোলাম মাইন উদ্-দীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স ছিল ৯৪ বছর।
শুক্রবার দিবাগত রাত ১০টা ৪৭ মিনিটে বার্ধক্যজনীত জটিলতার কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি তিন ছেলে, দুই মেয়ে, দুই ভাই, তিন বোন, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা আজ শনিবার বাদ ফজর ঢাকার আফতাব নগরের এইচ ব্লকের বায়তুস সালাহ্ জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জোহর ফেনীর মাথিয়ারা কাজী বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তিনি একাধিকবার ফেনী জেলা কর আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি লায়ন্স ক্লাব ফেনীর সাবেক সাধারণ সম্পাদক, ফেনী 'ল' কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- ডাক্তারের ঘোড়ার ডাক, তাসের ঘরে মাধবীলতা, খাজু উকিলের ডায়েরি ও ইউরেকা আমার আমেরিকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন