প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সেশনজট নিরসনসহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা।
এসময় তারা প্লেকার্ড উঁচিয়ে স্লোগানও দেন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনে এ ঘটনা ঘটে।
অন্য দাবিগুলো হলো- দ্রুত রেজাল্ট প্রকাশ করা এবং একাডেমি ক্যালেন্ডার অনুসরণ নিশ্চিত করা।
শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে যে, দীর্ঘদিন ধরে বিভাগে সেশনজট হচ্ছে। যথাসময়ে রেজাল্ট হয় না এবং একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করা হয় না। এর ফলে তাদের ভোগান্তি বাড়ছে। বহুবার বিষয়টি জানানো সত্ত্বেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।
মেহেদী হাসান পাপন নামের এক শিক্ষার্থী বলেন, “২০২০ সালে অনার্স শুরু করেছি। ২০২৪ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জটের কারণে শেষ হয়েছে ২০২৫ সালের শেষের দিকে। রেজাল্ট প্রকাশের পর পাঁচ মাস হয়ে গেলেও মাস্টার্সের ক্লাস, পরীক্ষা বা রুটিন দেয়া হয়নি।”
শিক্ষার্থী খালিদ হাসান জানান, বিভাগের কয়েকজন শিক্ষার্থী উপস্থিতির হার ৬০ শতাংশের কম হওয়ায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাননি। তবে এ দায় বিভাগ এড়াতে পারে না, কারণ তারা একাডেমিক জটিলতা নিরসনের ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
নৃবিজ্ঞান বিভাগের সভাপতি কাজি রবিউল আলম বলেন, “কয়েকজন শিক্ষার্থীর উপস্থিতির হার ৬০ শতাংশের নিচে। বিধি অনুসারে তারা পরীক্ষায় বসতে পারবে না। কিন্তু তারা পরীক্ষায় বসার দাবি তুলেছে। তাদের সহপাঠীরা তাদের ছাড়া পরীক্ষায় বসবে না বলে জানিয়েছে।” তবে সভাপতি এ সিদ্ধান্ত একা নিতে পারেন না। একাডেমিক কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন