প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্র স্কুলরোডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে একতা ডায়াগনষ্টিক সেন্টার শতভাগ ডিজিটাল আধুনিক যন্ত্রপাতি নিয়ে উদ্বোধন করা হয়েছে।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ফিতা কেটে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান। উদ্বোধনের পর দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে একতা ডায়াগনষ্টিক সেন্টারের স্বত্তাধিকারী ধনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আমিন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, বোচাগঞ্জ থানার (ওসি) মো. মিজানুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম।
সভায় বক্তারা উল্লেখ করেন, মানুষের ৫টি মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্যসেবা একটি অন্যতম মৌলিক অধিকার। বক্তারা প্রত্যাশা করেন যে, একতা ডায়াগনষ্টিক সেন্টার মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করে সর্বদা সাধারণ মানুষের পাশে থাকবে এবং তাদের সুনাম অক্ষুণ্ণ রাখবে। এ সময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সংবাদকর্মী, পল্লী চিকিৎসক এবং এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন