প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে ৪১৫ জনকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত জেলার ১৮ থানা এবং ডিবি পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানের ফলে এসব সন্দিগ্ধ অপরাধীকে আটক করা সম্ভব হয়। এ সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান।
জেলা পুলিশ জানিয়েছে, সম্প্রতি গ্যাং কালচার দমনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার রাতে জেলার ১৮টি থানা এবং ডিবি পুলিশ কিশোর অপরাধ প্রবণ এলাকা গুলোতে অভিযান চালায়। এ ক্ষেত্রে গোয়েন্দা তথ্য, পূর্বের মামলা, অভিযোগ এবং স্থানীয় তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে এবং সরাসরি অংশগ্রহণে কুমিল্লা জেলার কিশোর গ্যাং বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার রাত ৭টা থেকে ১৮টি থানায় জেলা পুলিশের সকল ইউনিট এবং ডিবি পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে। কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে এবং প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সি বখাটেদের উৎপাত রয়েছে, সেসব স্থানে অভিযান চালানো হয়। এতে পুলিশ সুপারসহ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন। অভিযানে ৪১৫ জনকে আটক করা হয়। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও জানান, উঠতি বয়সি কিশোররা যেন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হতে না পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ রোধে জেলা পুলিশ বদ্ধপরিকর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন