প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বর্তমানে বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে, যা যাত্রীদের জন্য দুর্ভোগ সৃষ্টি করেছে।
সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিটে চিলাহাটীর উদ্দেশে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে। মির্জাপুর স্টেশন পার হওয়ার পর আনুমানিক ৫ কিলোমিটার যাওয়ার পর মহেড়া স্টেশনের পূর্বে আনুমানিক দুই কিলোমিটার দূরে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় বিকট শব্দ হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে টিটি রাসেল চালককে অবহিত করার পর ট্রেনটি মহেড়া স্টেশনের কাছে থামানো হয়। তবে এই দুর্ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
মহেড়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রকিবুলহাসান জানিয়েছেন, ট্রেনের ঠ বগি লাইনচ্যুত হয়েছে। এ কারণে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ট এবং ঠ বগি রেখে ট্রেনটি ছেড়ে দেওয়া হবে। তবে দুর্ঘটনার কারণে টাঙ্গাইল এবং যমুনা সেতু পূর্বপার স্টেশনে দুটি ট্রেন আটকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন