প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এক দিনে ৭ হাজার ৮৫৩টি পুরনো ‘ক্রিমিনাল মিস’ মামলা নিষ্পত্তি করেছে বাংলাদেশ হাইকোর্টের ১০টি ক্রিমিনাল মোশন বেঞ্চ, যা একটি নতুন রেকর্ড।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রধান বিচারপতির নির্দেশনায় গত ৭ মে থেকে পুরোনো মামলা নিষ্পত্তির জন্য বিশেষ কার্যক্রম শুরু করা হয়।
শফিকুল ইসলাম জানিয়েছেন, গত ২৩ জুলাই হাইকোর্ট বিভাগের ১০টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট সাত হাজার ৮৫৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়, যা এক কার্যদিবসে পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তির নতুন একটি রেকর্ড হিসেবে গণ্য হচ্ছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে পুরোনো মামলা নিষ্পত্তির কার্যক্রম শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৯ কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ৩৫ হাজার ৭৯২টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়ে গেছে। আর পুরোনো ক্রিমিনাল মিস মামলা ও পুরোনো রিট মামলা মিলিয়ে এখন পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ৪২ হাজার ৬৯৯টি পুরোনো মামলা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পুরোনো মামলা নিষ্পত্তির কার্যক্রম অব্যাহত থাকবে। প্রধান বিচারপতির নির্দেশনার আওতায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চগুলোতে দীর্ঘদিনের পুরানো মামলা নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে।
বিজ্ঞপ্তিটি আরও জানায়, হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন বেঞ্চগুলোর বিচারপতি মহোদয়বৃন্দ দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলার নিষ্পত্তির জন্য বিশেষ এ কার্যক্রম শুরু করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন