প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিজয়-২৪ হলে এক কর্মচারীকে মারধরের অভিযোগ এবং কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অসহযোগিতার লিখিত অভিযোগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন ও সুপারিশ জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) হল প্রশাসনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় হলের সহকারী প্রভোস্টরা উপস্থিত ছিলেন। পরে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. হারুন আল-রশীদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সোমবার (১৬ নভেম্বর) আনুমানিক বেলা ৩টার দিকে বিজয়-২৪ হলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনায় হলের কর্মচারী মো. ময়নুল ইসলাম, এমএলএসএস (বি)-কে হলের আবাসিক শিক্ষার্থী মো. রিফাত হোসেন রাফি মারধর করেছেন বলে অভিযোগ ওঠে। রিফাত হোসেন রাফি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অন্যদিকে, হলের আবাসিক শিক্ষার্থীদের পক্ষ থেকে কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অসহযোগিতার অভিযোগও লিখিতভাবে জানানো হয়। দুটি অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য সহকারী প্রভোস্টদের মধ্য থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. জামিলুর রহমানকে। কমিটির অন্য দুই সদস্য হলেন অর্থনীতি বিভাগের প্রভাষক সাইফুদ্দীন খালেদ এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক মো. সোবহান আলী।
বিবৃতিতে আরও জানানো হয়, তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন ও সুপারিশ হল প্রশাসনের কাছে জমা দিতে বলা হয়েছে। কমিটির প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের তদন্ত কমিটিকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দেওয়ার অনুরোধ জানিয়েছে হল প্রশাসন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন