প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় পুরস্কারজয়ী নারী উদ্যোক্তা হাসিনা মুক্তার ফ্যাশন ব্র্যান্ড ‘নতুনত্ব’ এবারের এসএমই মেলায় সেরা স্টলের স্বীকৃতি লাভ করেছে।
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মেলার সমাপনী দিনে শনিবার (২৮ নভেম্বর) সেরা স্টলের ক্রেস্ট প্রদান করা হয়।
পুরস্কারটি শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন আব্দুন নাসের খানের হাত থেকে গ্রহণ করেন হাসিনা মুক্তা।
নতুনত্ব প্রতিষ্ঠানটি বুটিকস ও হস্তশিল্প নিয়ে কাজ করে। ফ্যাশন ও তৈরি পোশাক ক্যাটাগরিতে সেরা স্টলের পুরস্কার অর্জন করেছে তারা।
তৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাসিনা মুক্তা জানান, সেরা স্টলের স্বীকৃতি নতুনত্ব ব্র্যান্ডের জন্য নিঃসন্দেহে গৌরবের বিষয়। তিনি আরও বলেন, "এর মাধ্যমে আমরা প্রমাণ করতে পেরেছি, শুধু পোশাক নয়; সেটি উপস্থাপনের স্টাইলেও আমরা সেরা। ফ্যাশন জগতে ক্রেতাদের কাছে নতুনত্বকে সত্যিই নতুন আঙ্গিকে তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি আমরা।"
নারী উদ্যোক্তা হিসেবে হাসিনা মুক্তা এর আগে যুব মন্ত্রণালয় থেকে জাতীয় পুরস্কার অর্জন করেছেন।
এবার ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার আয়োজন করা হয়। সাত দিনব্যাপী চলা এবারের মেলা প্রতিদিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত খোলা ছিল; যেখানে অসংখ্য ক্রেতা ও দর্শনার্থীর সমাগম ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন