প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে এসে ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য বাবা-মাকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ান তরুণী নূর হায়াতি প্রেমের টানে এসেছেন। এটি ১৫ বছরের প্রবাস জীবনের নতুন অধ্যায়ের সূচনা।
যশোরের শার্শা উপজেলার বাহাদুপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামের বাসিন্দা সোহাগ হোসেন দীর্ঘ ১৫ বছর ধরে মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটাচ্ছেন। সেই প্রবাস জীবনের এক পর্যায়ে টিকটকের মাধ্যমে তিনি পরিচিত হন মালয়েশিয়ার কুয়ালালামপুরের তরুণী নূর হায়াতির সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া তাদের পরিচয় একসময় ভালোবাসায় রূপ নেয়। সেই ভালোবাসার টানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে সোহাগকে বিয়ে করেন নূর হায়াতি।
সোহাগ হোসেন বলেন, "প্রথমে টিকটকে পরিচয়, এরপর কথোপকথন, বন্ধুত্ব আর ধীরে ধীরে একে অপরের প্রতি গভীর অনুভূতি।" প্রায় ছয় মাসের সম্পর্কের মাধ্যমে তাদের ভালোবাসা আরও দৃঢ় হয়। সময়ের সঙ্গে বাড়তে থাকে বিশ্বাস ও আন্তরিকতা। একপর্যায়ে তারা দুজনেই সিদ্ধান্ত নেন, ভার্চুয়াল জগতের পরিচয়কে বাস্তব জীবনের বন্ধনে রূপ দিতে হবে।
বিয়ের অনুষ্ঠানে কণে নূর হায়াতি জানান, "আমি একা নই, সঙ্গে ছিলেন বাবা-মা।" তিনি আরও বলেন, "গত ১৮ নভেম্বর পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশে আসি। এরপর যশোরের শার্শা উপজেলার বাহাদুপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামের সোহাগের বাড়িতে দুই পরিবারের সম্মতিতে আজ শনিবার বিকেলে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।"
মালয়েশিয়ার নূর হায়াতি এবং বাংলাদেশের সোহাগ হোসেন- দুই দেশের দুই মানুষ, দুই ভিন্ন সংস্কৃতি, কিন্তু ভালোবাসার ভাষায় তারা এক হয়ে গেছেন। হাজার মাইল দূরত্ব, ভিন্ন দেশ কিংবা ভিন্ন জীবনযাত্রা- কোনোটিই তাদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
এখন সোহাগের বাড়িতে নতুন অতিথি নূর হায়াতি। প্রবাস জীবনের দীর্ঘ অধ্যায় পেরিয়ে সোহাগের জীবনে শুরু হলো নতুন সংসার। মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে নূর হায়াতি গড়ে তুললেন ভালোবাসার মানুষের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে শুরু করে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে- সোহাগ ও নূর হায়াতির এই গল্প প্রমাণ করে, ভালোবাসা কখনো সীমান্ত মানে না। কখনো কখনো একটি ছোট্ট অনলাইন পরিচয়ই হয়ে উঠতে পারে সারাজীবনের সঙ্গী পাওয়ার গল্প।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন