প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তানজিম সাইয়ারা তটিনী, ছোট পর্দার এক জনপ্রিয় অভিনেত্রী, অভিনয়ের পাশাপাশি গানের ক্ষেত্রেও তাঁর দক্ষতা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মাঝে গানের ভিডিও প্রকাশ করে ভক্তদের চমকে দেন তিনি। তবে এবার তিনি আলোচনায় এসেছেন দুটি কুকুরের সঙ্গে ইংরেজিতে কথোপকথন করার জন্য।
সম্প্রতি তটিনী তাঁর ফেসবুক পেজে একটি মজার ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে রাতের আবছা আলোতে দাঁড়িয়ে দুটি কুকুরের সামনে ইংরেজিতে কথা বলতে দেখা যায় তাঁকে। কুকুর দুটিকে বোঝানোর পাশাপাশি, নিজের ইংরেজি বলার দক্ষতা নিয়েও দর্শকদের কাছে জানতে চান তিনি।
ভিডিওতে তটিনী বলেন, "ইংরেজি বলা কঠিন কিছু নয়।" তিনি মূলত একটি কুকুরকে বোঝানোর চেষ্টা করছিলেন, যা দেখতে সুন্দর ও নিষ্পাপ মনে হলেও তার চোখেমুখে আগ্রাসী ভাব রয়েছে। তবে প্রথমে কুকুরটিকে আক্রমণাত্মক মনে হলেও পরে বুঝতে পারেন, সেটি আসলে বেশ শান্ত স্বভাবের। একপর্যায়ে কুকুরটিকে নিজের বন্ধু বলেও পরিচয় করিয়ে দেন অভিনেত্রী, যদিও বন্ধুটির নাম তিনি জানেন না।
অন্য কুকুরটিকে দেখে তটিনীর মনে পড়ে যায় হলিউড তারকা কাইলি জেনারের কথা। তাঁর মতে, কুকুরটির চেহারার সঙ্গে কাইলি জেনারের বেশ মিল রয়েছে। পুরো ঘটনাটি তিনি বেশ মজার ভঙ্গিতে উপস্থাপন করেছেন।
গত ১ নভেম্বর রাতে প্রকাশিত ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তটিনীর ফেসবুক পেজে ভিডিওটি ৩ লাখ ৭৫ হাজারের বেশি বার দেখা হয়েছে। পাশাপাশি ১৭ হাজারেরও বেশি প্রতিক্রিয়া এসেছে। ভিডিওটি নিয়ে মন্তব্যের ঘরেও সরব হয়েছেন তাঁর অনুসারীরা।
এদিকে, নতুন নাটক ‘মন দুনিয়া’ নিয়ে আসছেন তটিনী। ইমরাউল রাফাত পরিচালিত নাটকটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। নাটকটি আগামী ৬ নভেম্বর ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে প্রকাশের কথা রয়েছে। এর আগে আগামী মঙ্গলবার নাটকটির টিজার প্রকাশ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন