প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক মন্তব্য করেছেন, ‘রাজপথে নেমে ১১ দলের গণদাবি আদায়ের জন্য আমরা কাজ করছি। এই রাজপথ থেকে বিদায় নিয়ে আমরা ঘরে ফিরে যাবো। বর্তমান সরকারের জন্য গণভোটের গণরায় কার্যকর করা ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই। বিগত ফ্যাসিবাদী সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছিল। তারেক জিয়া সরকারকে গণভোটের রায় কার্যকর করেই ক্ষমতা ছাড়তে হবে ইনশাল্লাহ।’
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া-বাইপাসের টাঙ্গাইল রোডে লংমার্চের পথসভার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো উল্লেখ করেন, ‘আধিপত্যবাদী শক্তিগুলো বাংলার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। ১১ দল স্পষ্ট ভাষায় বলছে যে, বাংলাদেশের মানুষের ভাগ্য তারা নিজেরাই গড়বে। তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের লুকোচুরি আর সহ্য করা হবে না। শহীদ শরীফ ওসমান হাদী ও দেশপ্রেমিক ইলিয়াস আলীসহ যাদেরকে গুম, খুন, হত্যা করা হয়েছে, তাদের হত্যাকাণ্ডের বিচার বাংলার মানুষ আদায় করে ছাড়বে, ইনশাআল্লাহ।’
মামুনুল হক আরও বলেন, ‘শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের যারা এখন পর্যন্ত বিচার বিভাগের কাছে হস্তান্তর করেনি এবং মানুষের আবেগ নিয়ে খেলার চেষ্টা করছে, তাদেরকে স্পষ্ট ভাষায় জানাতে চাই, আন্দোলন সংগ্রামে আমরা সফল হবো।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন