প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ার নন্দীগ্রামে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচিটি নন্দীগ্রাম পৌর ছাত্রদলের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
জন্মদিন উপলক্ষে, ১৫ই আগস্ট শনিবার নন্দীগ্রাম পৌর এলাকার বিভিন্ন স্থানে বিশেষভাবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছেন পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারন সম্পাদক নূরনবীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা।
পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, "গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মানুষের কল্যাণে একটি কার্যকর উদ্যোগ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা আগামীর একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ার বার্তা।"
এছাড়া, পৌর ছাত্রদল সাধারণ সম্পাদক নূরনবী জানিয়েছেন, "জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে গণতন্ত্রের মা প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে পৌর ছাত্রদল।"
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী, পৌর ছাত্রদল নেতা আফিফ, রবিউল, ইমন, নয়ন, কাউসার, হাসিব, মারুফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন