প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, জামায়াত-এনসিপির লং মার্চের ঘোষণা, যা সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম অভিমুখে অনুষ্ঠিত হবে, ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে।
শুক্রবার (২৮ আগস্ট) ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, ‘জামায়াতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি সরকার নাকি আওয়ামী লীগের চেয়ে বিরোধী দলের সঙ্গে খারাপ আচরণ করছে। আমি জামায়াত নেতার এ বক্তব্যের ধিক্কার জানাই। জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে নিয়ে রাজপথে নামার চেষ্টা করছে। জনগণ তাদের মেনে নেবে না।’
তিনি আরও বলেন, ‘জামায়াত-এনসিপির এমপিরা সংসদে সরকারি দলের এমপিদের মতো সুবিধা চাইছেন। তাঁরা কি সুবিধা পাচ্ছেন না? জামায়াত ১৭ বছর তাদের কার্যালয়ের তালা খুলতে পারেনি। এখন তারা আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। জনগণ জামায়াত-এনসিপির সেই স্বপ্ন পূরণ হতে দেবে না।’
রাশেদ খান সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় ১১ দলীয় জোটের এমপিদের বিরোধিতা ও হট্টগোলের সমালোচনা করে বলেন, ‘বিরোধী দলের এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গুম হওয়া নিয়ে প্রশ্ন করছেন। তাঁরা একদিকে গুম কমিশনে গুমের ঘটনায় বিচার চাইছেন, অন্যদিকে সালাহউদ্দিন আহমেদের গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। এটাই জামায়াতের চরিত্র।’
এনসিপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক জোটের সমালোচনা করে তিনি বলেন, ‘এনসিপি যেদিন জামায়াতের সঙ্গে যোগ দিয়েছে, সেদিনই তারা ধ্বংস হয়ে গেছে। সবাই এখন বলে, যাহাই জামায়াত, তাহাই এনসিপি।’
রাশেদ খান বলেন, জামায়াত-এনসিপি মিলে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা আওয়ামী লীগকে নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। দেশকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা চালালে বাংলাদেশপন্থী জনগণ তাদের বরদাশত করবে না।
এর আগে বিকেলে রাশেদ খানের সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন