প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে একটি পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব আশরাফুল আলমকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে।
বুধবার, ১০ জুন, বাংলাদেশ ব্যাংক থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন-১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক মোহাম্মদ আশরাফুল আলমকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত আছেন।
ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ করতে, আমানতকারীদের স্বার্থ রক্ষা করতে এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করতে এই নিয়োগ দেয়া হয়েছে।
পর্যবেক্ষক হিসেবে জনাব মোহাম্মদ আশরাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ অন্যান্য প্রাসঙ্গিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন। তিনি ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ প্রদান করবেন।
বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে পর্যবেক্ষক নিয়োগের এই পদক্ষেপটি আশা করা হচ্ছে, ব্যাংকটির কার্যক্রমে আস্থা ও শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন