প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের গ্রেটার নয়ডা ওয়েস্টে একটি ই-রিকশার মধ্যে বসে থাকা এক নারীর কাছ থেকে আইফোন ১৮ প্রো ছিনতাই করেছে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি। সোমবার সকালে, যখন তিনি কর্মস্থলে যাওয়ার পথে ছিলেন, তখন এই ঘটনা ঘটে। খবরটি এনডিটিভি থেকে জানা যায়।
অভিযোগ অনুযায়ী, ওই নারী ই-রিকশার ভাড়া অনলাইনে পরিশোধ করার জন্য ফোনটি বের করেছিলেন। এ সময়, হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে প্রথমে তার কাছে ঠিকানা জানতে চান। পরে তারা প্রশ্ন করেন, “এটাই কি নতুন আইফোন?”
নারীটি ফোনটি নতুন আইফোন বলে জানালে, দুই ব্যক্তির একজন তার হাত থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। উল্লেখ্য, তিন দিন আগে তিনি আইফোন ১৮ প্রো কিনেছিলেন।
ঘটনার পর, পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। ভুক্তভোগীর স্বামী সাকেত গুপ্ত সকালে প্রধান সড়কগুলোতে পুলিশের উপস্থিতি সীমিত থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে অনলাইনে এফআইআর করা হয়েছে। বিসরখ থানার কর্মকর্তা রণজিৎ সিং বলেন, অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য-প্রমাণ পরীক্ষা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন