প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনার বটিয়াঘাটার ইব্রাহিম শেখকে অতিরিক্ত জেল খাটানোর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের জন্য রুল জারি করেছেন হাইকোর্ট।
গতকাল সোমবার, এক আইনজীবীর রিটের আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। জাতীয় হিন্দু মহাজোটের পক্ষে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক।
ইব্রাহিম শেখ খুলনার বটিয়াঘাটা উপজেলার একজন নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন। ২০০৩ সালে রাতে পাহারা শেষে সকালে ঘরে ফেরার পথে তাকে হত্যা সহ বিভিন্ন অভিযোগে পুলিশ গ্রেফতার করে। আর্থিক অসচ্ছলতার কারণে তিনি কোনো আইনজীবী নিয়োগ করতে পারেননি। দায়রা আদালত ইব্রাহিম শেখকে মৃত্যুদ- দেন এবং অন্য একটি মামলায় যাবজ্জীবন কারাদ- দেন। ২০১৭ সালের ২০ জুলাই হাইকোর্ট বিভাগের রায়ে তাকে খালাস দেয়া হয় এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অন্য মামলায়ও হাইকোর্ট তাকে খালাস দেয়। কিন্তু তদবিরের অভাবে খালাসের আদেশের কপি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে প্রায় ৮ বছর সময় লেগে যায়।
দীর্ঘ ২২ বছর কারাগারে থাকার ফলে ইব্রাহিম শেখের মা মারা যান এবং তার স্ত্রী অন্যত্র চলে যান। দীর্ঘ কারাবাসের কারণে তিনি শারীরিক ও মানসিকভাবে চরম অসুস্থ হয়ে পড়েন। চরম দারিদ্রতা ও আর্থিক অসচ্ছলতার কারণে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন না। বিষয়টি একটি দৈনিকে প্রকাশিত হলে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ইব্রাহিম শেখকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ, পূর্ণ পুনর্বাসন, বাসস্থান ও চিকিৎসাসেবা দেয়ার দাবি জানিয়ে জনস্বার্থে রীট দায়ের করে।
রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুহাম্মদ হাসান শহীদ কারুজ্জামান। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।
অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক জানান, ইব্রাহিম আলী শেখের খালাসের আদেশ ৮ বছর ধরে প্রেরণ ও কার্যকর করতে ব্যর্থ হওয়ায় তাদের চরম অবহেলাকে বেআইনি, অসাংবিধানিক এবং সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের অধীনে নিশ্চিত মৌলিক অধিকারের লঙ্ঘনকারী হিসেবে ঘোষণা করা হবে না-জানতে চাওয়া হয়। একই সঙ্গে বিবাদীদেরকে কারণ দর্শাতে বলা হয়। দীর্ঘায়িত আটকাদেশের কারণে ইব্রাহিম আলী শেখের স্বাভাবিক জীবন যাপনের স্বাধীনতা, মর্যাদা ও জীবিকা হারানোর ক্ষতিপূরণস্বরূপ অবিলম্বে ৫,০০,০০,০০০ (পাঁচ কোটি) টাকা অথবা কোনো দৃষ্টান্তমূলক পরিমাণ অর্থ প্রদান করার জন্য কেন নির্দেশ দেয়া-চানতে চেয়েছেন হাইকোর্ট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন