প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার অভিযোগে সিলেট নগরের দুটি বেসরকারি হাসপাতালকে জরিমানা করেছে জেলা প্রশাসন। লাইসেন্স নবায়ন ছাড়াই কার্যক্রম চালানোর অভিযোগে ১৫ দিনের মধ্যে লাইসেন্স নবায়নসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, একটি হাসপাতালের ভেতর পরিচালিত একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, কারণ সেখানে ড্রাগ লাইসেন্স ও নিবন্ধিত ফার্মাসিস্ট ছিল না।
বুধবার, জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব। অভিযানকালে সেন্ট্রাল হাসপাতাল ও সুরমা ভ্যালি হাসপাতাল পরিদর্শন করে দেখা যায়, হাসপাতাল দুটি দীর্ঘকাল ধরেই লাইসেন্স নবায়ন না করেই কার্যক্রম পরিচালনা করে আসছে। এজন্য প্রচলিত আইনে প্রতিটি হাসপাতালকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৫ দিনের মধ্যে লাইসেন্স নবায়নসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন। হাসপাতাল কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।
এদিকে, সুরমা ভ্যালি হাসপাতালের ভিতরে ফার্মেসিতে অভিযান করে একাধিক অনিয়মের পরিচয় মেলে। জেলা প্রশাসনের বক্তব্য অনুযায়ী, ফার্মেসিটির কোনো বৈধ ড্রাগ লাইসেন্স ছিল না। এছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রির জন্য বাধ্যতামূলক রেজিস্টার সংরক্ষণ করা হয়নি এবং দায়িত্বপ্রাপ্ত নিবন্ধিত ফার্মাসিস্টও উপস্থিত ছিলেন না। এ কারণে ওষুধ ও কসমেটিক্স আইনে ফার্মেসিটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব জানান, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনার ওপর ভিত্তি করে জেলার হাসপাতালগুলোতে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের লাইসেন্স, আইনগত অনুমোদন ও ওষুধ বিক্রির বিধিবিধান যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কি না, এ বিষয়টি নিশ্চিত করতেই এই অভিযান হচ্ছে। তিনি সতর্ক করেন যে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন