প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একান্তে দীর্ঘ একটি বৈঠক করেছেন। চলমান পরিস্থিতির বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য মধ্যে তারা দীর্ঘ ৭ ঘণ্টা বৈঠক করেছেন। বৈঠকে দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছেন দুই নেতা।
সোমবার (১০ আগস্ট) ইরানের সংবাদমাধ্যম আইআরএনএর প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উদ্ধৃতি দিয়ে আইআরএনএ জানায়, ঐক্য ও সংহতি বজায় রাখা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা এ বিষয়ে জোর দিয়েছেন।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হিসেবে জনগণের জীবন-জীবিকা, কর্মসংস্থান এবং আবাসন ব্যবস্থা নিশ্চিত করার কথা উল্লেখ করেন। বৈঠকে ‘নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট সমস্যা’ নিয়েও আলোচনা হয়েছে।
সৌদি-পাকিস্তান-তুরস্কের সামরিক জোট নিয়ে ইরানের প্রতিক্রিয়া স্বরূপ, গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকে ওয়াশিংটনের সঙ্গে সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে তেহরান, যা আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে। এই উত্তেজনার জবাবে, আঞ্চলিক দেশে মার্কিন স্থাপনাগুলোর দিকে লক্ষ্য করে হামলা করছে তেহরান।
উত্তেজনা প্রশমনের প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তান ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এর মধ্যে গত এপ্রিলে একটি যুদ্ধবিরতি এবং জুনে একটি কাঠামোগত চুক্তি হয়েছিল।
তবে, গত মাসে চুক্তিটি ভেঙে যায়। এরপর গত দুই সপ্তাহ ধরে উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। সংঘাত নিরসনে আলোচনা চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে হামলা বন্ধের নির্দেশ দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন