প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের উজিরপুরে ৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করা হয়েছে, যার ব্যয় প্রায় ১৪ কোটি ২১ লাখ টাকা। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু সানুহার আরএইচডি–ধামুরা জিসি–জল্লা–সাতলা জিসি সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, ‘বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় সড়কটির চেইনেজ ০.০০ থেকে ৮,০০০ মিটার পর্যন্ত উন্নয়ন করা হবে। এই প্রকল্পের চুক্তিমূল্য ১৪ কোটি ২০ লাখ ৯৯ হাজার ২৬০ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই কাজটি বাস্তবায়ন করছে। ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে মেসার্স মনিরুল হক, ভৈরব, কিশোরগঞ্জ।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপসহকারী প্রকৌশলী মোঃ সাইফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, যুগ্ম সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন যুগলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান শাহিন শিকদার, উপজেলা যুবদল সভাপতি আ প ম সামসুদ্দোহা আজাদ, উপজেলা শ্রমিক দল সভাপতি জিয়াউল আমিন রাড়ি, সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান কমরেড, বরিশাল বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক নেতা মোহাম্মদ মিরাজ হোসেন ডালিম শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিও সেখানে ছিলেন।
স্থানীয়দের মতে, সানুহার–ধামুরা–জল্লা–সাতলা সড়কটি উজিরপুরের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। সড়কটি প্রশস্ত ও শক্তিশালী হলে দীর্ঘদিনের ভোগান্তি কমবে, পাশাপাশি যানবাহন চলাচল আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে। তারা আশা করছেন, কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং এই অঞ্চলের সার্বিক যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন