প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির প্রয়াত চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে গফরগাঁও পৌর শহরের ইমামবাড়ি ঈদগাহ মাঠে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এই দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের বিএনপির মনোনীত প্রার্থী জেলা দক্ষিণ বিএনপির সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, "আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে আমি গফরগাঁও পৌর এলাকায় নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। আসুন ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করুন।"
তিনি আরও বলেন, "বাংলাদেশের মানুষ স্বাধীনতার প্রকৃত সুফল চায়, ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে ভোট দিতে চায়, ধানের শীষের পক্ষে ভোট দিতে চায়।" এ সময় অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসহাক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ শেখ এবং উপজেলা শ্রমিকদলের সাবেক আহবায়ক গফুর হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক দফতর সম্পাদক আজহারুল হক এবং ময়মনসিংহ জেলা যুবদলের যুগ্ন সম্পাদক আঃ আজিজ সাদেক। সভা শেষে দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন মুফতি মোঃ আসাদুল্লাহ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন