প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটে নতুন তিন সদস্য মনোনীত হয়েছেন। এই তিন সদস্য হলেন অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী, অধ্যাপক ড. রেজাউল করিম এবং অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় তাদের নতুন সদস্য হিসেবে মনোনীত করার বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।
কুবি সূত্রে জানা যায়, নতুন তিনজনকে সিন্ডিকেট সদস্য হিসেবে দুটি ক্যাটাগরিতে মনোনীত করা হয়েছে। ডিন ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন কলা ও মানবিক অনুষদের ডিন এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী, পাশাপাশি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম।
অধ্যাপক ক্যাটাগরিতে রসায়ন বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম জানিয়েছেন, পূর্বে অধ্যাপক ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য হিসেবে মার্কেটিং বিভাগের অধ্যাপক আমজাদ হোসেন সরকার দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তিনি উপ-উপাচার্যের দায়িত্ব গ্রহণ করায় তার পরিবর্তে অধ্যাপক ক্যাটাগরিতে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। ডিন ক্যাটাগরিতে কলা ও মানবিক অনুষদের ডিন এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিমকে সিন্ডিকেট সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন