প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার চন্ডিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ শহিদুল ইসলাম (৪৬) কে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ আজ বিকেল সাড়ে তিনটার দিকে তাকে গ্রেপ্তার করে। ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হাসান এই তথ্য নিশ্চিত করেছেন, জানিয়ে বলেন, শহিদুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার ভিত্তিতে এই গ্রেপ্তারটি করা হয়েছে।
মোঃ শহিদুল ইসলাম মৃত মোসলেম আলী হাওলাদারের পুত্র এবং চন্ডিপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন