প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০৫:১৩ এম || প্রকাশের তারিখঃ ২২শে জুন, ২০২৬ইং; ০৮:১২ পি.এম
কাউখালীতে বেগম সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে কবি ও নারী জাগরণের অগ্রদূত বেগম সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, সংগঠনের সহ-সভাপতি জাহানারা হাবিব, নারী নেত্রী ছায়া সমাদ্দার, মাহফুজা মিলি, চায়না মজুমদার ও শিউলি কর্মকার। সভা পরিচালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক।
বক্তারা বলেন, বেগম সুফিয়া কামাল ছিলেন নারী অধিকার, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল প্রতীক। তাঁর আদর্শ ও সংগ্রামী জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। সমাজে নারীর মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার বলেন, বেগম সুফিয়া কামাল শুধু একজন কবি নন, তিনি ছিলেন নারী মুক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তাঁর আদর্শ আমাদের সমাজকে মানবিক ও প্রগতিশীল চেতনায় উদ্বুদ্ধ করে।
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষায় সুফিয়া কামালের আদর্শ অনুসরণ করা অত্যন্ত জরুরি। বাংলাদেশ মহিলা পরিষদ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সমতা প্রতিষ্ঠা এবং সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্মকে তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"