প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০১১ সালের পর আবারও ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে। ২০৩১ বিশ্বকাপকে সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ পরিকল্পনা রয়েছে। এই তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
বুধবার (২৯ জুলাই) বোর্ড সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তামিম বলেন, স্টেডিয়ামের জন্য সম্ভবত সরকারের অর্থায়ন প্রয়োজন হবে। যেহেতু আপনারা জানেন যে ২০৩১ সালে বাংলাদেশে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, যেটি ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট।
‘এটা আয়োজন করা বাংলাদেশের জন্য অনেক বড় গর্বের বিষয়। আমি নিশ্চিত সরকার অবশ্যই ব্যাপারটা বিবেচনা করবে,’ বলেন তামিম। ‘যখন বিশ্বকাপের জন্য বিড করা হচ্ছিল, পূর্বাচল সেটার অংশ ছিল।’
বিসিবি সভাপতি আরও জানিয়েছেন, পূর্বাচলে ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের অনুমোদন হয়েছে এবং দ্রুত কাজ শুরু হবে। এ ছাড়া, আগে যে নকশা করা হয়েছিল, সেটি বর্তমান বোর্ডের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে নকশাটি পুনরায় করানোর সিদ্ধান্ত হয়েছে, জানিয়েছেন তামিম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন