প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেপালের ভয়াবহ বন্যা ও আকস্মিক পাহাড়ি ঢলে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় শোক প্রকাশ করেছেন বলিউড অভিনেতা অনুপম খের। তিনি দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তাদের একা না থাকার বিষয়টিতে গুরুত্ব আরোপ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি বার্তায় অনুপম খের নেপালের পরিস্থিতি নিয়ে গভীর দুঃখ ও আতঙ্ক প্রকাশ করেছেন। তিনি বলেন, আকস্মিক বন্যার ফলে অনেকের জীবন হারিয়েছে, পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
তিনি লেখেন, "কিছু মুহূর্তের মধ্যে একজন মানুষের নিজের বলে পরিচিত সবকিছু হারিয়ে যাওয়ার কথা ভাবাও হৃদয়বিদারক।"
দুর্যোগে স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে অনুপম খের বলেন, যারা এখনো নিখোঁজ স্বজনের অপেক্ষায় আছেন, তারা যেন দ্রুত তাদের প্রিয়জনের সন্ধান পান। যারা সবকিছু হারিয়েছেন, তাদের যেন আশ্রয় ও প্রয়োজনীয় সহায়তা মেলে—এমন প্রার্থনাও করেন তিনি।
অভিনেতা আরও বলেন, "এই কঠিন সময়ে বিশ্ববাসীর উচিত সহমর্মিতা ও দ্রুততার সঙ্গে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো।" তিনি উল্লেখ করেন, যে যার সামর্থ্য অনুযায়ী সহায়তা করলে এই সংকট মোকাবেলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় সড়ক, সেতু ও ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানও চলছে। সর্বশেষ প্রতিবেদনে নিহত ও নিখোঁজের সংখ্যা আরো বেড়েছে।
এই পরিস্থিতিতে অনুপম খেরের বার্তায় শোকের পাশাপাশি দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও উঠে এসেছে। তিনি প্রার্থনা করেন, এমন দুঃসময়ে সবচেয়ে জরুরি হলো—ক্ষতিগ্রস্ত মানুষ যেন নিজেকে একা মনে না করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন