প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোশে ইয়ালন দেশটির বিরোধী ব্লগের প্রতি একটি গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, ইসরাইলের পরবর্তী সরকার গঠনে আরব দলের নেতা মনসুর আব্বাসকে একজন মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা উচিত।
দ্য টাইমস অব ইসরাইলের একটি লাইভব্লগ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
বিরোধী দলগুলোর প্রতি জোরালো আহ্বান জানিয়ে ইয়ালন বলেন, রাজনৈতিক সমীকরণ ও ভবিষ্যতের সরকার পরিচালনার স্বার্থে আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী রাম (Ra'am) পার্টির প্রধান মনসুর আব্বাসকে মন্ত্রিসভায় যুক্ত করা অত্যন্ত বিচক্ষণ ও দূরদর্শী সিদ্ধান্ত হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসরাইলের রাজনীতিতে আরব দলগুলোর ভূমিকা দিন দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং ইয়ালনের এই মন্তব্য ইসরাইলি রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন