প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন মৌসুমে এসেছে একটি নতুন আন্তর্জাতিক চমক। ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-এ সদ্য মুক্তি পাওয়া ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ‘চ্যাপ্টার ১৩’-তে নেপালি মডেল ও অভিনেত্রী রাজেশ্রী থাপা যুক্ত হয়েছেন।
গত বৃহস্পতিবার একযোগে এই সিরিজের ৯৭ থেকে ১০০ নম্বর পর্যন্ত মোট চারটি নতুন পর্ব অবমুক্ত করা হয়েছে। এর পর থেকে দর্শক মহলে নতুন এই নারী চরিত্রটিকে কেন্দ্র করে ব্যাপক আগ্রহ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
জনপ্রিয় এই ধারাবাহিকের নির্মাতা কাজল আরেফিন অমি নিশ্চিত করেছেন যে, নাটকে রাজশ্রীর চরিত্রের নাম রাখা হয়েছে ‘কিরান’।
নির্মাতা অমি তার অফিশিয়াল ফেসবুক পেজে রাজশ্রীর একটি আকর্ষণীয় ছবি শেয়ার করেছেন এবং দর্শকদের এই নতুন চমকের কথা জানিয়ে দিয়েছেন। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, "ব্যাচেলর পয়েন্ট-এর নতুন আগুন, কিরান। কিরানকে দেখতে চোখ রাখুন বঙ্গ-তে।" পরিচালকের সেই পোস্টে নেপালি এই অভিনেত্রী নিজেও মন্তব্য করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
শুধু তাই নয়, রাজেশ্রী থাপা তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টেও একটি বিশেষ ছবি প্রকাশ করেছেন এবং বাংলাদেশের দর্শকদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। এটি দুই দেশের সামাজিক যোগাযোগমাধ্যমে যথেষ্ট সাড়া ফেলেছে।
জানা গেছে, এই বিশেষ পর্বগুলোর দৃশ্যধারণের জন্য মারজুক রাসেল, চাষি আলম, জিয়াউল হক পলাশ এবং শামীম হাসান সরকারসহ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পুরো টিমকে নিয়ে নেপালে গিয়েছিলেন অমি। নেপালের মনোরম লোকেশনে গল্পের নতুন মোড় এবং রাজশ্রীর অন্তর্ভুক্তির পাশাপাশি দর্শকদের জন্য এবার থাকছে আরও একটি বড় আকর্ষণ। এবারের পর্বগুলোতে ফুটবল বিশ্বকাপের তুমুল উন্মাদনা যুক্ত করা হয়েছে। যেখানে ব্যাচেলর পয়েন্টের চিরচেনা ও জনপ্রিয় চরিত্রগুলোকে চিরাচরিত আমেজে ব্রাজিল এবং আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠ কাঁপাতে ও তর্কে জড়াতে দেখা যাবে।
সব মিলিয়ে নতুন এই চ্যাপ্টারটি দর্শকদের বিনোদনের পারদ আরও বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন