প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলা সদর থেকে উদ্ধারকৃত একটি বনমোরগ আজ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে বন বিভাগের পক্ষ থেকে।
আজ শনিবার দুপুরে বনমোরগটি জেলা শহরের দোয়েল চত্বর থেকে উদ্ধার করা হয়। পরে বিকেলে সেটি কাপ্তাইয়ে অবমুক্ত করা হয়।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে বন বিভাগের সদস্যরা জেলা শহরের দোয়েল চত্বর এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে বনমোরগটি উদ্ধার করেন। এর আগে, বন বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে বনমোরগটি ফেলে রেখে বিক্রেতা পালিয়ে যান। পরে বনমোরগটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বনমোরগটি কাপ্তাই রেঞ্জে পাঠানো হয়। পরে সেটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন