প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটির কালামুড়িয়া এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে দীর্ঘ সময় ধরে বালু রাখার কারণে বায়ুদূষণ সৃষ্টি ও মহাসড়কে চলাচলকারীদের ভোগান্তির অভিযোগে তিনজনের বিরুদ্ধে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কালামুড়িয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. আনোয়ার, মো. জসীমউদ্দিন ও মো. হানিফের বিরুদ্ধে তিনটি মামলায় মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
জরিমানাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন লেশিয়ারা এলাকার মো. আনোয়ার (৪০), একই এলাকার মো. জসীমউদ্দিন (৪২) এবং কালামুড়িয়া এলাকার মো. হানিফ (৩৮)।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে বালু রেখে আসছিলেন। এর ফলে বায়ুদূষণ ঘটার পাশাপাশি মহাসড়কে চলাচলকারী মানুষ ভোগান্তিতে পড়ছিলেন।
অভিযানের পর নতুন করে সেখানে বালুর স্তূপ না করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বর্তমানে স্তূপ করে রাখা বালু আগামী ১৫ দিনের মধ্যে সরিয়ে কৃষিজমি উন্মুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এই অভিযানটি পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। পরিবেশ দূষণ রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন