প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেনী জেলার ছনুয়া গ্রামে নিজাম উদ্দিন ভূইয়া বাড়ির আবুল বশরের মেয়ে ফারজানা আক্তার গত ২২ দিনেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে। তার সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন জায়গায় স্বজনরা খোঁজাখুঁজি চালিয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী দাবি করছে, নিখোঁজ ফারজানাকে উদ্ধারের ব্যাপারে তারা সক্রিয় রয়েছে। তবে ফারজানার স্বামীর পরিবারের অসহযোগিতার কারণে তার সন্ধানে কাজটি দীর্ঘায়িত হচ্ছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, ফারজানার বিবাহ হয় ২০১৮ সালে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার হেসাখাল দায়েমছাতী মজুমদার বাড়ির আবুল বাশারের ছেলে, দুবাই প্রবাসী শাহাদাতের সঙ্গে। বিয়ের পর থেকে দেবর শাহপরানের কারণে পরিবারে অশান্তি শুরু হয়। গত ৯ জুন শ্বশুরবাড়ি থেকে ফারজানা নিখোঁজ হয়ে যায়।
ফারজানার স্বজনরা অভিযোগ করেছেন, দেবর শাহপরানের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তিনি ফারজানাকে গুম করেছেন। ফারজানার মা সাবিনা ইয়াসমিন তার অভিযোগে বলেন, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দেবর শাহপরান ফারজানাকে গুম করে নানা কল্পকাহিনি রটাচ্ছে।
জানা গেছে, গত ৯ জুন থেকে ফারজানা নিখোঁজ হলেও তার স্বামীর পরিবারের পক্ষ থেকে থানায় কোন মামলা বা সাধারণ ডায়েরি করা হয়নি। অন্যদিকে, ফারজানার মা, ফুপু ও বাবার দাবি, তারা ফারজানাকে খুঁজে পেতে কুমিল্লা নাঙ্গলকোট থানা পুলিশ প্রশাসনের যথাযথ পদক্ষেপ কামনা করেন।
নাঙ্গলকোট থানার এসআই ও ঘটনা তদন্ত কর্মকর্তার আশরাফ জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন