প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেলে একটি যাত্রীর লাগেজ তল্লাশি করার সময় খেলনা সদৃশ একটি ডামি পিস্তল, ৫০ রাউন্ড বুলেট এবং একটি চাকু জব্দ করেছে কাস্টমস ও গোয়েন্দা সংস্থা।
ঘটনার বিবরণে জানা যায় যে, গত ২৭ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম থেকে আসা বিজি-৩৫৬ ফ্লাইটে ঢাকা আসেন যাত্রী আবুল বাশার। বিমানবন্দরে পৌঁছানোর পর তার একটি লাগেজ মিসিং হয়। পরে গত শনিবার (১৫ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে ওই মিসিং লাগেজটি ঢাকায় ফিরে আসে।
গোপন তথ্যের ভিত্তিতে, আবুল বাশার বিকেল ৪টার দিকে মিসিং লাগেজটি সংগ্রহ করার সময় গ্রিন চ্যানেল-২ দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। সেই সময় গোয়েন্দা সংস্থার সদস্য, কাস্টমস প্রিভেন্টিভ টিম এবং কাস্টমস সদস্যরা লাগেজটি স্ক্যান করেন।
স্ক্যানিং মেশিনে লাগেজের ভিতরে পিস্তল সদৃশ একটি বস্তু দেখা গেলে সেটি তল্লাশি করা হয়। পরে কাস্টমসের ইনভেন্টরি টেবিলে লাগেজটি খুলে খেলনা সদৃশ (ডামি) একটি পিস্তল, গান পাউডারযুক্ত ৫০ রাউন্ড বুলেট এবং একটি চাকু পাওয়া যায়। এ সময় উদ্ধার করা সামগ্রী জব্দ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন