প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে গাংনী উপজেলার বাঁশবাড়িয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বিশ্বাস, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এবং মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ স্থানীয় নেতাকর্মীরা।
র্যালি শেষে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। তিনি বলেন, দেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের ভাবমূর্তি দেশ-বিদেশে আরও উজ্জ্বল হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করে দিয়ে গেছে এবং দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। এই অর্থনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে।’
জাভেদ মাসুদ মিল্টন বলেন, যারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়ে দেশকে ধ্বংস করতে এবং বাংলাদেশের গণতন্ত্রকে কলঙ্কিত করতে চায়, তাদের প্রতিহত করতে হবে।
পরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে র্যালিতে অংশ নেন দলটির নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন