প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার বিআরটিসি ফলমন্ডী এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা দম্পতির দুই মাসের শিশু মোহাম্মদ হোসাইন চুরির ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। শিশুটিকে পরে পাহাড়তলী এলাকা থেকে উদ্ধার করা হয়।
বুধবার (৭ অক্টোবর) রাতে নগরীর পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের নাম মহরম আলী (৫০) ও মোহাম্মদ ইব্রাহিম (৩৮) বলে জানা গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, মোহাম্মদ রাজীব তাঁর স্ত্রী রুবি বেগম এবং দুই মাসের ছেলে মোহাম্মদ হোসাইনকে নিয়ে গত তিন-চার মাস ধরে কোতোয়ালি থানার বিআরটিসি ফলমন্ডী এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করছেন। ৩ অক্টোবর ভোর ৪টার দিকে রাজীব ও তাঁর স্ত্রী শিশুসন্তানকে নিয়ে ফুটপাতে মশারি টানিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৫টার দিকে ঘুম থেকে উঠে তাঁরা দেখেন, তাঁদের দুই মাসের শিশুসন্তান নেই। এরপর তাঁরা কোতোয়ালি থানার পুলিশকে বিষয়টি জানান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির কালের কণ্ঠকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পাহাড়তলী থানার ৩ নম্বর পাহাড়তলী রেলগেট এলাকায় অভিযান চালিয়ে মহরম আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে চুরি যাওয়া শিশু মোহাম্মদ হোসাইনকে উদ্ধার করা হয়। পরে মহরমের দেওয়া তথ্যের ভিত্তিতে ইব্রাহিমকেও গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামিসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে শিশু পাচারের উদ্দেশ্যে শিশু চুরির অভিযোগে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন