প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন বাবা-মা। পারিবারিক অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন এক কার্যক্রম পরিচালনা করে জামির হোসেনকে ইয়াবাসহ আটক করে।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ছেলেকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া এই সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত জামির হোসেন ফরদাবাদ দক্ষিণপাড়া এলাকার মো. ফারুক মিয়া ও জহরা বেগমের সন্তান।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, জামির হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তিনি মাদক কেনার টাকা জোগাড় করতে গিয়েই প্রায়ই বাড়িতে অশান্তি করতেন। ছেলের অত্যাচারে তার পরিবার অতিষ্ট হয়ে পড়েছিল। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন অভিযান পরিচালনা করে তাকে আটক করে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন